আ.লীগের এক নেতা!বিএনপিতে যোগ দিচ্ছেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

আ.লীগের এক নেতা!বিএনপিতে যোগ দিচ্ছেন


আলোকিত বার্তা:টানা তিনবার ক্ষমতায় থাকা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন কোনঠাসা বিএনপির নেতাকর্মীরা-আগে এমনই খবর শোনা গেছে। তবে এবার শোনা গেল এর বিপরীত।ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন নেতা বিএনপিতে যোগ দেবেন। শনিবার(১৭ আগস্ট)সকাল সাড়ে দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলীয় সূত্রে এমনই তথ্য জানা গেছে।তবে আওয়ামী লীগের কে এবং কোন পর্যায়ের নেতা বিএনপিতে যোগদান করছেন-এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। যোগদানের আগে বিষয়টি নিয়ে তারা কঠোর গোপনীয়তা রক্ষার চেষ্টা করছে।

তবে একটি সূত্র জানিয়েছে, করিম নামে একজন আওয়ামী লীগ নেতা শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপিতে যোগ দিচ্ছেন।অপর একটি সূত্রের দাবি,কদিন আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী যে আওয়ামী লীগের যোগ দিয়েছেন,শনিবার আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানের মাধ্যমে তারই জবাব দেয়া হচ্ছে।বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটা যোগদানের অনুষ্ঠান রয়েছে।কে কোন দল থেকে বিএনপিতে যোগদান করবেন-এমন প্রশ্নে শায়রুল বলেন,‘কে,কোন দল থেকে বিএনপিতে যোগ দিচ্ছেন তা যোগদান অনুষ্ঠানেই দেখা যাবে। এটা গোপন কোনো বিষয় না।’

Top