চামড়ায় এ বছর আরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে সরকার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

চামড়ায় এ বছর আরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে সরকার


আলোকিত বার্তা:কোরবানির পশুর চামড়ার কম দামের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত বছর যেভাবে চামড়া বেচাকেনা হয়েছে, এ বছরও একইভাবে বেচাকেনার জন্য সুবিধা রেখেছি। আর গত বছর এই ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের ফিন্যান্সিয়াল সাপোর্ট (আর্থিক সাহায্য) যেটা সরকার থেকে দেয়া হয়, এবছর তার চেয়ে বেশি দেয়া হয়েছে।তারপরও কেন চামড়া বেচাকেনা হচ্ছে না, কেন কিনল না, এখন কেন কিনবে – এসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে’বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।বুধবার (১৪ আগস্ট) বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান/লিজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সরকার থেকে কত টাকা সাহায্য দেয়া হয়েছে, তা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এবার যেসব সমস্যার মুখোমুখি আমরা হলাম, এগুলোকে দূর করার জন্য আগামীতে ব্যবস্থা নিতে হবে।মুস্তফা কামাল বলেন, ‘আমাদের তরফ থেকে কোনো ঘাটতি রাখি নাই। সুতরাং এর পরে যেটা হচ্ছে, সেটা আপনারা ভালো বুঝতে পারেন।’চামড়ার ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের আরও ভিন্নভাবে চিন্তা করা দরকার বলেও মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বার তো পুরা দিনই বৃষ্টি। চামড়া সংরক্ষণ করার পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না,আমাদের দেখতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিবসহ ৩৬টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান/ লিজিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা।

Top