বৃষ্টি আরও দুদিন থাকতে পারে - Alokitobarta
আজ : সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি আরও দুদিন থাকতে পারে


আলোকিত বার্তা:আজ বুধবার সারাদেশে বৃষ্টি হয়েছে।ফেনীতে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১১৪ মিলিমিটার। সর্বনিম্ন বৃষ্টি হয়েছে ডিমলায়,যার পরিমাণ সামান্য।১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজারহাটে। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩৩ মিলিমিটার।বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টা বা দুদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

বৃষ্টির বিষয়ে বুধবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,চট্টগ্রাম,বরিশাল,খুলনা,রাজশাহী,ময়মনসিংহ,ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকায় সূর্য উঠবে ভোর ৫টা ৩৪ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।

Top