চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কেউ রেহাই পাবে না। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কেউ রেহাই পাবে না।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে যার বিরুদ্ধে যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কেউ রেহাই পাবে না।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,এ বিষয়টি (চামড়ার দাম কম) আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। তবে বাস্তবে চিত্রটা কী সেটা আমার সম্পূর্ণ জানা নেই। এ বিষয়ে যারা অভিজ্ঞ, তাদের কাছে থেকে এটা সম্পর্কে জানা দরকার।

তিনি বলেন,চামড়ার দামের বিষয়ে সিন্ডিকেটের কারসাজি শুনেছি।সেন্ডিকেটদের একটা চক্র আমাদের দেশে রয়েছে।আসলে এক্ষেত্রে সিন্ডিকেটের কারসাজি হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তে যদি ধরা পড়ে চামড়ার দাম কমে যাওয়ার পেছনে সিন্ডিকেট কাজ করেছে, তাহলে যে ব্যক্তি যে মাত্রায় এ শিল্পের ক্ষতি করেছে,তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের একজন ব্যক্তি এ সিন্ডিকেট পরিচালনা করেছেন’ বলে বিএনপি নেতা রিজভীর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঈদের পর মাত্র একদিন সময় গেল। এত অল্প সময়ে এটা নির্ণয় করা সম্ভব নয়।রিজভীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন,কার কারসাজির জন্য চামড়ার সমস্য হয়েছে, এর তথ্য প্রমাণ থাকলে দেন। বিরোধী দলের তো পুরনো অভ্যাস ঢালাওভাবে অভিযোগ করা।তিনি বলেন, বাস্তবে তাদের কোনো ইতিবাচক কাজ নেই।সব সময় নেতিবাচক বিষয় আঁকড়ে ধরা। তাই সরকারের সামান্য কিছু পেলেই সেটাকে নিয়ে তারা বিষোদগার করতে থাকে।

Top