ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।


আলোকিত বার্তা:আজ মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।তবে ঢাকা ফেরা মানুষের চাপ অনেকটা কম।অপরদিকে নানা কারণে ঈদে গ্রামে যেতে না পারা অনেকে ঢাকা ঈদের ছুটি কাটিয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন,ঢাকায় ফেরার চাপ আজ থেকে শুরু হচ্ছে।কারণ ঈদের ছুটি আজ শেষ হচ্ছে।আগামীকাল বুধবার থেকে অনেকেই অফিস করবেন।তাই ঝামেলা ছাড়াই অনেকে আগেভাগে চলে আসছেন।তবে ঢাকা ফেরা যাত্রীর তেমন চাপ নেই।আগামীকাল থেকে ঢাকা ফেরা মানুষের চাপ বাড়বে।আবার এখনো অনেক মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। যারা ঢাকায় কোরবানি দিয়েছেন তারা গ্রামের স্বজনদের জন্য মাংস নিয়ে যাচ্ছেন।

এদিকে,আজ সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যা।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিকশা,সিএনজি অটোরিকশা ও বাসের সংখ্যা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উবার-পাঠাওয়ের মতো রাইডশেয়ার প্রতিষ্ঠানগুলোর পরিবহন।

Top