ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে


আলোকিত বার্তা:ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ১২০০ জন,যা একদিন আগের ২৪ ঘন্টায় ছিল ২০৯৩ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ৭৫৪৭ জন,যা আগেরদিন ছিল ৮০০৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা,কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

দেশের হাসপাতালগুলোতে রোগীসংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,সারাদেশে ২৪ ঘণ্টায় যেভাবে হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমে যাচ্ছে তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার,নার্সসহ সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দের কথা বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসনীয় কাজ করেছেন।

প্রসঙ্গত আজ স্বাস্থ্যমন্ত্রী সকাল সাড়ে দশটায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন,চিকিৎসার খোঁজখবর নেন ও রোগীদের সাহস দেন।স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Top