ঈদের শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল,ফল ও মিষ্টি পাঠিয়েছেন। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

ঈদের শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল,ফল ও মিষ্টি পাঠিয়েছেন।


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল,ফল ও মিষ্টি পাঠিয়েছেন।রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এসব ফল,ফুল ও মিষ্টি পাঠানো হয়।সোমবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন,উপপ্রেস সচিব শাখাওয়াত মুন,প্রটোকল অফিসার এসএম খুরশীদ-উল-আলম ও সহকারী কর্মকর্তা মোহম্মদ আরিফুজ্জামান নূরনবী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন-স্বাধীনতা দিবস, বিজয় দিবস,পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে ১৩তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণসহ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বলেন,আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালেই তারা তাদের প্রাপ্য সম্মান পান। এ সময় তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Top