সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়।


আলোকিত বার্তা:চলমান ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ঈদুল আজহার প্রধান জামাতে বিশেষ দোয়া করা হয়।সোমবার(১২ আগস্ট) ঈদের প্রধান জামাত রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত হয়।

এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন,তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। সেইসঙ্গে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রোগমুক্তি কামনা ও ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্যও দোয়া করা হয়।ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ,প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান,মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য,সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক অংশ নিয়েছেন। সেইসঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণি,পেশা ও বয়সের লাখো মুসলমান।

Top