ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী।


আলোকিত বার্তা:শোকাবহ ১৫ আগস্টের ঠিক তিনদিন আগে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।তাই এই ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী।সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী,বিচারক এবং বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। প্রথমে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় শেষে বসে অল্পসময় বক্তব্য রাখেন তিনি।এসময় প্রধানমন্ত্রী জাতির পিতাসহ আগস্টের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন,আজ ১২ তারিখ। পঁচাত্তরের এই দিনে বেঁচে ছিলেন বঙ্গবন্ধু। ১৩ আগস্ট তার সঙ্গে আমাদের শেষ কথা হয়।প্রধানমন্ত্রী ১৫ আগস্টের সকল শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মরণ করেন জাতীয় চার নেতাকেও।

তিনি বলেন,বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমার বাবা-মায়ের আত্মা শান্তি পাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,বাংলাদেশ এগিয়ে যাবে।বাংলাদেশের মানুষ যেন সুন্দর জীবন পায়,কেউ যেন খাটো করে দেখতে পারে সে চেষ্টাই করছি।এসময় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,ভোট দিয়ে আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার মর্যাদা আমি রক্ষা করবো। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই আমার লক্ষ্য।শেখ হাসিনা বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ আমাদের যেকোনো ত্যাগ স্বীকার করার প্রেরণা দেয়।এসময় তিনি যারা হজ করতে গেছেন তাদের ঈদের শুভেচ্ছা জানান। দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদেরও ঈদের শুভেচ্ছা জানান।সেইসঙ্গে সবার দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি নিজের চোখের ছানি অপারেশনসহ নানা প্রসঙ্গ টেনে সবার দোয়া চান তিনি।

উল্লেখ্য,প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ওকর্মী,কবি,সাহিত্যিক,লেখক,সাংবাদিক,শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণী ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।এরপর একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক,মন্ত্রিপরিষদ সচিব,তিন বাহিনী প্রধান,বিদেশি কূটনীতিক,সিনিয়র সচিব এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Top