দেখা করতে খালেদার সঙ্গে বিএসএমএমইউতে পরিবারের ছয় সদস্য - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

দেখা করতে খালেদার সঙ্গে বিএসএমএমইউতে পরিবারের ছয় সদস্য


আলোকিত বার্তা:কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ)হাসপাতালে গেছেন পরিবারের ৬ সদস্য। সোমবার(১২ আগস্ট)পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুপুরে তারা সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান।

সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের ৬ সদস্য হলেন-বেগম খালেদা জিয়ার পুত্রবুধূ শর্মিলা রহমান,নাতনী জাফিরা রহমান,নাতনী জাহিরা রহমান,ভাই শামীম ইস্কানদার,ভাবী কানিজ ফাতেমা এবং ভাতিজা অভিক ইস্কানদার।সোমবার দুপুর২টা ১২মিনিটে তারা বিএসএমএমইউ হাসপাতালে কেবিন ব্লকের ৬ তলায় বেগম খালেদার সঙ্গে দেখা করতে যান। এ সময় তারা খালেদা জিয়ার জন্য বাসায় তৈরি খাবারও সঙ্গে নিয়ে যান।বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন জানান,বেগম খালেদা জিয়ার পরিবারের ৬ সদস্য দুপুর ২টা ১২ মিনিটে এসেছেন।বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কেবিনেই অবস্থান করছেন বলে জানান তিনি।

Top