ভুল ধরা পার্টি যেভাবে নিজে কাজ না করে শুধু অন্যের ভুল ধরে, সমালোচনা করে - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

ভুল ধরা পার্টি যেভাবে নিজে কাজ না করে শুধু অন্যের ভুল ধরে, সমালোচনা করে


আলোকিত বার্তা:বিএনপি একটি ভুল ধরা পার্টি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভুল ধরা পার্টি যেভাবে নিজে কাজ না করে শুধু অন্যের ভুল ধরে, সমালোচনা করে; বিএনপির অবস্থাও আজ তাই হয়েছে। তারা নিজেরা কোনো কাজ করছেন না, অথচ সরকারের বিভিন্ন কাজের ভুল ধরছেন এবং সমালোচনা করছেন।শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গমাতার ভূমিকা শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ড. হাছান মাহমুদ বলেন, কয়েক দিন ধরে আবার বিএনপির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তারা বলছেন- বেগম জিয়ার জিহ্বায় কামড় লেগেছে। তার জিহ্বায় তো তিনি নিজেই কামড় দিয়েছেন, অন্য কেউ দেয়নি। সাধারণত নিজের জিহ্বায় নিজের কামড় লাগে। মাঝে মাঝে আমাদের জিহ্বায়ও কামড় লাগে। সঙ্গে সঙ্গে ভাত খেতে অসুবিধা হয়। তিনি বলেন, বেগম জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। সরকার এ ব্যাপারে সচেষ্ট।

তিনি আরও বলেন, বিএনপি ডেঙ্গু নিয়ে নানা সমালোচনা করছে। কিন্তু তারা নিজেরা কিছুই করছে না। অন্যের সমালোচনায় তারা পারদর্শী।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জীবনের বেশিরভাগ সময় জেল খেটেছেন। তখন দল, রাজনীতি এবং ঘর একাই সামলিয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। মুক্তিযুদ্ধেও তার অনেক অবদান রয়েছে। প্রচারবিমুখ এ মহীয়ষী মায়ের সব অবদান সবাই জানেন না। তাই তার জীবনের ওপর গবেষণা হওয়া উচিত। আপনারা তাকে নিয়ে গবেষণা করুন।

Top