তীব্র যানজট নেই’‘গাড়ি ধীরগতিতে চললেও - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

তীব্র যানজট নেই’‘গাড়ি ধীরগতিতে চললেও


আলোকিত বার্তা:ঢাকা থেকে উত্তরাঞ্চলে যাওয়ার মহাসড়কের পরিস্থিতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে ধীরগতি দেখা যাচ্ছে। টাঙ্গাইলের দিকেও ধীরগতি আছে। তবে তীব্র যানজট নেই।শনিবার (১০ আগস্ট) ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপনকে ঘিরে মহাখালীসহ ঢাকার বিভিন্ন বাস, রেল ও লঞ্চ টার্মিনালে এখন গ্রামমুখো মানুষের ঢল নেমেছে।ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে বিভিন্ন পরিবহনের বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদেরকে জানান। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। গতকাল (শুক্রবার, ৯ আগস্ট) পর্যন্ত বেশ কয়েকজনকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জনসাধারণকেও বলবো, বাড়তি ভাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে।

সড়ক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মহাসড়কে যানজট হচ্ছে পশুবাহী গাড়ি ও ভারী বৃষ্টির কারণে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধীরগতির ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ঘরমুখো মানুষের বাড়ি পৌঁছাতে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। আজও ধীরগতি আছে। তবে তীব্র যানজট নেই।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ঈদে প্রচুর লোক বাড়ি যাচ্ছে। মহাসড়কগুলোর মধ্যে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পর্যবেক্ষণ সেল থেকে এ তথ্য জেনেছি। বেশি সমস্যা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলোর ক্ষেত্রে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর ওপারে কড্ডা মোড় পর্যন্ত গাড়ি খুব ধীরগতিতে চলছে। মহাসড়কে ধীরগতির কিছু বাহন চলছে। মহাসড়কে নিয়মিত চলাচল করে না এমন গাড়িও ঈদে নেমে পড়েছে। মহাসড়কে উঠে এগুলোর ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, দুর্ঘটনায় পড়ছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানো পর্যন্ত অন্য যানবাহনের গতি কমে আসছে।’

ওবায়দুল কাদের দাবি করেন, এবার রাস্তায় কোথাও ভাঙাচোরা নেই। সেসব মেরামত করা হয়েছে। বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ চলায়, সেদিকে সমস্যা হওয়ার কথা ছিল। তবে যত সমস্যা হবে বলে মনে করা হয়েছিল, তার চেয়ে অনেক কম হচ্ছে।ফেরিঘাটে ভোগান্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি ও নদীতে স্রোতের কারণে ফেরি পারাপারে দেরি হচ্ছে। এ কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফেরিঘাটগুলোয় সমস্যা হচ্ছে।মন্ত্রী বলেন, যাত্রীরা এ ভোগান্তি মেনেই নেয়। এবার ডেঙ্গু আতঙ্ক থাকার পরও মানুষের বাড়ি যাওয়ার ঢল নেমেছে। ডেঙ্গু ভয় পায় না এদেশের মানুষ।ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাবছর কাজ করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানো হবে, অ্যাকশন প্ল্যান নেয়া হবে।ডেঙ্গু নিয়ে বিএনপি অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ফটোসেশন আর সংবাদ সম্মেলন করেই ক্ষ্যান্ত। মাঠ পর্যায়ে এদের দেখা যায় না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের নেতাকর্মীরা দিনরাত কাজ করছে, ছুটিছাটাও বাতিল করা হয়েছে। বিএনপির ডেঙ্গুনিয়ন্ত্রণ কর্মসূচি কেবল ফেসবুককেন্দ্রিক।এসময় বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top