ঢাকায় থাকতে বলা হয়েছে স্বাস্থ্য কর্মকর্তাদের ১৭ আগস্ট পর্যন্ত - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ঢাকায় থাকতে বলা হয়েছে স্বাস্থ্য কর্মকর্তাদের ১৭ আগস্ট পর্যন্ত


আলোকিত বার্তা:স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং অধীনস্থ দফতর/সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে (৯ আগস্ট (শুক্রবার) থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার (ঢাকার বাইরে প্রস্থান না করার জন্য) নোটিশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।বর্তমান পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কার্যক্রম জোরদার ও সমন্বয় করার জন্য বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার যুগ্মসচিব শাহিনা খাতুন স্বাক্ষরিত এ নোটিশ জারি হয়।নোটিশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক ডেঙ্গু নিয়ন্ত্রণ বিষয়ক মনিটরিং টিম সার্বক্ষণিক তদারকি করার জন্য অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান,ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ১৭ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় অবস্থান করতে বলা হয়।উল্লেখ্য,চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (৮ আগস্ট) পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ আজাদ ৮৭২ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৮ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৪২৮ জন।

Top