ডেঙ্গু নিয়ে দু-একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করা যাবে। - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

ডেঙ্গু নিয়ে দু-একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করা যাবে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ডেঙ্গু নিয়ে দু-একজনের ছিটেফোঁটা মন্তব্য দিয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করা যাবে। ব্যক্তিগতভাবে কে কী বললো সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে, আমরা যা বলেছি, তা করছি কিনা।শুক্রবার (৯ আগস্ট) গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন,ডেঙ্গু নিয়ে-এডিস মশা নিয়ে মৌসুমী প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরই সচেতনতা প্রোগ্রাম এবং অ্যাকশন প্রোগ্রাম থাকতে হবে।দেশ উন্নত হওয়ার পথে থাকায় ডেঙ্গু বাড়ছে- সরকারের একজন মন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে কে কী বললো সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে, আমরা যা বলেছি তা করছি কিনা। আমি বিশ্বাস করি, ডেঙ্গু কিংবা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়। আমরা নির্ভয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এটাও আমরা পারব।তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ডেঙ্গু জ্বর সারা দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মানুষের মাঝে এডিস মশার ভয় কাজ করছে। এজন্য ঘরে যাওয়ার আনন্দ তো আছেই। তার সঙ্গে কিছু সমস্যাও আছে।

ওবায়দুল কাদের বলেন,এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা সর্বাত্মকভাবে সব ডিপার্টমেন্ট নিয়ে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কর্মতৎপরতা আরও জোরদার হয়েছে। এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।সেতুমন্ত্রী বলেন, মশা মারার ওষুধ এরই মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজও শুরু হয়ে যাবে। আমরা আশা করি,কার্যকর ওষুধ প্রয়োগের পর ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।ঈদের মধ্যে যাতে ডেঙ্গু পরিস্থিতি জটিল না হয়,নিয়ন্ত্রণের বাইরে না যায়,সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে।

Top