বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামের সহযোগী। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামের সহযোগী।


আলোকিত বার্তা:বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তাকে ইতিহাসের মহামানবের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গীই ছিলেন না,ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সাথীও।বৃহস্পতিবার (৮ আগস্ট) বনানীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন,বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর সব আন্দোলন সংগ্রামের সহযোগী।তিনি পেছন থেকে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন,তাকে সমর্থন দিয়ে গেছেন। তিনি পরিবার ও দলকে সামলে নেয়ার জন্য কাজ করেছেন।এ সময় আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।

Top