হজের কার্যক্রম শুরু হচ্ছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

হজের কার্যক্রম শুরু হচ্ছে


আলোকিত বার্তা:পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরব এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ থেকেও হজযাত্রীদের শেষ ফ্লাইটের যাত্রীরা এখন মক্কায় অবস্থান করছেন। হজ কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) মিনার উদ্দেশে রওনা হবেন হজযাত্রীরা। মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার অবস্থান। ৭ থেকে ১২ জিলহজ এই কয়দিন মিনা, আরাফাহ এবং মুজদালিফায় অবস্থান করবেন তারা।মোয়াল্লেম সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজ আদায় করে মিনার উদ্দেশে রওনা দেবেন তাঁরা। ইহরামের কাপড় পরে এবং অন্যান্য জিনিস সঙ্গে নিয়ে মিনায় যাবেন তাঁরা। ছয় দিন পরে অর্থাৎ হাজি হিসেবে ফিরে আসবেন সবাই।

নিয়মমাফিক আগামী শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ২০-২২ লাখ হজযাত্রীকে স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাটে মিনায় পৌঁছানোর স্বার্থে আজ বৃহস্পতিবার রাত থেকেই তাদের নেয়া শুরু করবেন মোয়াল্লেমরা।প্রত্যেক হজযাত্রীকে মিনার তাঁবু নম্বর সংবলিত কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ড সব সময় গলায় ঝুলিয়ে রাখতে হবে। মক্কার আবহাওয়া দপ্তর জানিয়েছে,হজের সময় মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর্দ্রতা থাকবে ৮৫ শতাংশ। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।হাজিরা ৮ জিলহজ শুক্রবার মিনায় সারাদিন থাকবেন। ৯ জিলহজ শনিবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর আরাফাত থেকে প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা।

১০ জিলহজ রবিবার ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন তারা।মিনায় এসে বড় জামারাকে কঙ্কর নিক্ষেপ,কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন।তাওয়াফ,সাই শেষে মিনায় ফিরে গিয়ে ১১ ও ১২ জিলহজ অবস্থান ও প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।মোয়াল্লেম দপ্তর থেকে জানা যায়, মোয়াল্লেম নম্বর ৭ ও ৮-এর অধীনে থাকবেন বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আসা হাজিরা। আর বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আসা হাজিরা থাকবেন ৩, ৪, ৬, ১১, ২০, ৫৭, ৫৯, ৬০, ৭৫-৭৭, ৯৯, ১০১, ১০৩ থেকে ১৩৭ মোয়াল্লেম নম্বরের অধীনে।মিনায় হাজিদের সহায়তার জন্য ২৪/৬২ নম্বর তাঁবুতে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ হজ কার্যালয়ের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে।

Top