পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আলোকিত বার্তা:পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সবশেষ ঈদুল ফিতরের দিনে সারা দেশে বৃষ্টি হয়।আগামী সোমবার সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।ঈদের দিনে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম,মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়,বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।এই নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।এ কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।এমন আবহাওয়া আরো এক সপ্তাহ ধরে থাকতে পারে।আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিনও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আফতাবউদ্দিন সাংবাদিকদের জানান,উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপ আকারে ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে গেছে।এই নিম্নচাপের প্রভাবে আজ ও আগামীকাল খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হবে।শুক্রবার বৃষ্টির মাত্রা কমে এলেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির আশংকা রয়েছে।

Top