শুধু ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

শুধু ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।শুধু ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না। কঠিনভাবে পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে হবে।মঙ্গলবার(৬ আগস্ট)বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‌মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন,ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।তিনি বলেন,কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।সভায় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল, তা খুঁজেও পাওয়া যেত না।

Top