এটি মানা যায় না,মশার কারণে জীবন যাচ্ছে - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

এটি মানা যায় না,মশার কারণে জীবন যাচ্ছে


আলোকিত বার্তা:ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (৭ আগস্ট) মিরপুর মাজার রোডে ডেঙ্গু সচেতনতা অভিযানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, মশার কারণে জীবন চলে যাচ্ছে, তা মানা যায় না। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী।

তিনি বলেন,ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে। সারা দেশে যতদিন না পর্যন্ত পর্যন্ত আমরা এডিস মশাকে নিয়ন্ত্রণে আনতে না পারব, ততদিন পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান,এ সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।মন্ত্রী বলেন,কিছুদিনের মধ্যেই মশা মারার কার্যকরী ওষুধ দেশে আসবে। জনগণ কার্যকর মশা মারা ওষুধের প্রয়োগ চান।সংশ্লিষ্টদের সেদিকে নজর দিতে হবে।এ সময় কাশ্মীর ইস্যুতে ওবায়দুল কাদের বলেন,এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশ হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। এখনই কোনো মন্তব্য নয়।

Top