ডেঙ্গুর ভয়াবহতা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে। - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

ডেঙ্গুর ভয়াবহতা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন,ডেঙ্গুর ভয়াবহতা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে।তিনি বলেন,আমরা সবাই সতর্ক।ঐক্যবদ্ধ জাতি অতীতের মতো ডেঙ্গু পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে।আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলবোই।মঙ্গলবার দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও এডিস মশা ধ্বংসে জনগণকে সচেতন করতে প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা কর্মসূচি উদ্বোধন করে তিনি এ সব কথা বলেন।নাসিম বলেন,ডেঙ্গুর বিষয়ে জনগণ এখন সচেতন হয়ে গেছে। নিজেরা বাড়িঘর পরিষ্কার রাখছে।এটা শুধু এই মৌসুমে নয়, সারা বছরের প্রতিদিনের জন্য অব্যাহত রাখতে হবে।

ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়রের উদ্দেশে সাবেক এ মন্ত্রী বলেন, ডেঙ্গু এখন একটি উদ্বেগের বিষয়।অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এডিস মশা নিধনে মাঠে নামতে হবে।ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে।শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গুর বিরুদ্ধে আমরা বিজয়ী হবোই।সভাপতির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণকে সচেতন করতে হবে।এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।নুষ্ঠানে অন্যদের আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান।

পরে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা মতিঝিল আইডিয়াল স্কুলসহ মতিঝিল এলাকায় ডেঙ্গুর বিরুদ্ধে জনগণকে সচেতন করতে প্রচারপত্র বিলি করেন।

Top