দুর্নীতির কারণে মশা মারার জন্য আনা ওষুধ কাজ করছে না - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

দুর্নীতির কারণে মশা মারার জন্য আনা ওষুধ কাজ করছে না


আলোকিত বার্তা:দুর্নীতির কারণে মশা মারার জন্য আনা ওষুধ কাজ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ররিবার(৪ আগস্ট)সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।মির্জা ফখরুল বলেন,অমানবিক হওয়ার কারণেই ডেঙ্গুর সঙ্গে রোহিঙ্গার তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএনপির মহাসচিব বলেন,স্বাস্থ্যমন্ত্রী বলেছেন কতজন ডেঙ্গুতে মারা গেছে উনি বলতে পারবেন না। আবার আগে উনি বলেছেন এডিস মশা নাকি রোহিঙ্গাদের মতো।কত বড় অমানবিক হলে আমরা একজন মন্ত্রীর মুখ দিয়ে এমন কথা শুনতে পাই।আগের মশার ওষুধ আনতে তারা দুর্নীতি করেছে।এখন আবার নতুন করে আনতে দুর্নীতি করবে।তিনি আরো বলেন,সময় শেষ হওয়ার আগেই এই পার্লামেন্ট বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।অন্যথায় এই দেশের জনগণ জানে কিভাবে এই সরকারে পরাজিত করতে হয়।

Top