প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৯ কর্মকর্তা। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৯ কর্মকর্তা।


আলোকিত বার্তা:প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন ৯ কর্মকর্তা।তারা এতদিন প্রশাসনে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।রবিবার(৪ আগস্ট)এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে।নিয়মানুযায়ী,পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর পর পৃথক আরেক আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়।

পদোন্নতি পেয়ে যারা সচিব হয়েছেন,তারা হলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো.শহিদুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন,স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন।এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কেএম আলী আজম,বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ভারপ্রাপ্ত সচিব মো.রকিব হোসেন,পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) মো.জাকির হোসেন আকন্দ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.জাফরউদ্দিন এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) উম্মুল হাসনাও সচিব হয়েছেন।

বর্তমানে প্রশাসনে সচিব, সিনিয়র সচিবের সংখ্যা ৭৯।

Top