ছুটি বাতিল সিটি করপোরেশন ও পৌরসভার সকলের - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

ছুটি বাতিল সিটি করপোরেশন ও পৌরসভার সকলের


আলোকিত বার্তা:স্থানীয় সরকার বিভাগসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সকল ছুটি বাতিল করা হয়েছে।যথাযথ বাস্তবায়ন,সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে মশক নিধন অভিযান সফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, এডিস মশার বংশ বিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমন থেকে নাগরিকদের রক্ষাকল্পে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর/সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. এরশাদুল হক বলেন, মশক নিধন কার্যক্রমকে সফল করার লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সকল দফতর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সকল ছুটি বাতিল করা হয়েছে।

Top