রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ - Alokitobarta
আজ : রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ


আলোকিত বার্তা:এডিস মশা প্রতিরোধে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।শনিবার (০৩ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার বলেন,পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এডিস মশার লার্ভা নিধনে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে।ডিএমপির ৫০ হাজার সদস্যকে এ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।তিনি বলেন,ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।আছাদুজ্জামান মিয়া আরো বলেন,শুধু সরকার-স্বাস্থ্যবিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। পাশাপাশি নিজের আঙ্গিনা পরিষ্কার করতে হবে।

ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুণ বেড়েছে বলেও জানান তিনি।রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দুদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিন হাজার ৪০৫ রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন এক হাজার ৬৮৭ জন রোগী।এসব রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬২২ জন, বেসরকারিতে ৩৭০ জন ও বিভিন্ন বিভাগীয় শহরে ৬৯১ জন ভর্তি হন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫৮২ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।অনুষ্ঠানের শেষে কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন তিনি।

Top