খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে


আলোকিত বার্তা:খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।রবিবার (২৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকতা ফেলোশিপের সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি প্রতিনিয়ত অপরাজনীতি করছে। প্রকৃতপক্ষে খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দিতে সরকার সবকিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জিহ্বায় যখন কামড় লেগেছিল, তখন তারা বলেছিলেন– খালেদা জিয়ার জীবন শঙ্কার মুখে। তিনি কিছু খেতে পারছেন না। একটা ছোট্ট বিষয়কে তারা যেভাবে বলেছিলেন, সেটা অত্যন্ত হাস্যকর। এখন আবার তার দাঁতের ব্যথা বা সামান্য সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়েও তারা বলছেন–খালেদাজিয়ার স্বাস্থ্য খুব খারাপ।

তথ্যমন্ত্রী বলেন, ক’দিন পরপর এগুলো বলে তারা আসলে নিজেদের হাস্যস্পদ করে তুলছেন। অথচ খালেদা জিয়ার জন্য কারাগারে একজন সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স রয়েছেন। তারা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। কোনো কোনো সময় তার ইচ্ছানুযায়ী ব্যক্তিগত চিকিৎসকরাও তার সঙ্গে পরামর্শ করতে পারছেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক নয়– উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের অনেক মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তবে এটা মহামারি আকারে হয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সব ধরনের আয়োজন করেছে।ডেঙ্গু শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার অন্য দেশেও হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু বিএনপি যেভাবে সংবাদ সম্মেলন করে ফুলিয়ে-ফাঁপিয়ে বিষয়টিকে উপস্থাপন করছে, তাতে মনে হয় যেন মশায় কামড়ানোর জন্য আওয়ামী লীগ দায়ী।

Top