কোনো স্থান নেই যুবলীগে ধান্দাবাজ-চাঁদাবাজদের - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

কোনো স্থান নেই যুবলীগে ধান্দাবাজ-চাঁদাবাজদের


আলোকিত বার্তা:যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। এটি শৃঙ্খলা শেখার কারখানা। যুবলীগে ধান্দাবাজ-চাঁদাবাজদের স্থান নেই। এখানে মেধাবীদের জায়গা আছে। মেধাবীরাই যুবলীগে মূল্যায়িত হবে।শনিবার (২৭ জুলাই) সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।সম্মেলনে প্রধান অতিথি পরারাষ্ট্র মন্ত্রী ড. একে মোমেন, প্রধান বক্তা যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান, মাহমুদ উস সামাদ কয়েছ এমপি, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ।

তিনি আরো বলেন, বাঙালী জাতি হিসেবে আমরা গর্বিত। শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।যুবলীগ চেয়ারম্যান বলেন, ২০০৪ সালে খালেদা জিয়ার শাসনামলে জঙ্গি দেখেছি। আওয়ামী লীগের শাসনামলে তার বিদায় দিয়েছে। জাতীসংঘ জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে মডেল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধীরা বিভিন্ন গুজব সৃষ্টি করছে। দেশের জনগণ গুজবের বিরুদ্ধে স্বোচ্ছার হচ্ছেন। কানে গুজব ; হাতে আইন। এটা চলতে দেয়া যায় না। এর মোকাবিলা করতে জনগণ ও প্রশাসন প্রস্তুত রয়েছে।প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের ৫টি অর্থনীতির প্রবৃদ্ধির দেশের মধ্যে বাংলাদেশ সম্ভবনাময় একটি অর্থনীতির দেশ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ প্রতিবেশী রাষ্ট্র সমূহ থেকে অনেক এগিয়ে। দেশ এগিয়ে যাওয়ার পেছনে যুব সমাজের অনেক ত্যাগ আছে।

সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, ড. আহমদ আল কবির, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, মো. আলী খোকন, যুগ্ম সম্পাদক মহি উদ্দিন আহমেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ফজলুল হক আতিক, ফারুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শফিকুল ইসলাম, শ্যামল কুমার রায় ও এনআই আহমেদ সৈকত।

Top