প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু নিধনে কার্যকর ওষুধ ছিটাতে - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু নিধনে কার্যকর ওষুধ ছিটাতে


আলোকিত বার্তা:এডিশ মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশের এ বিষয়টি জানিয়েছেন।রবিবার (২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে ওবায়দুল কাদের এ কথা জানান।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ঢাকার ১২টি সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং ১৭টি বেসরকারি হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ২৫ জুলাই ভর্তি ছিল ৫৪৭ জন, আগের দিন যা ছিল ৫৬০ জন।স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এ বছর ডেঙ্গুতে আটজন মারা গেছেন। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।

ওবায়দুল কাদের বলেন,বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে। বিএনপি অফিস থেকে গুজব ছড়ানো হচ্ছে।তিনি বলেন, ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারা দেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা-পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

Top