মূল পুঁজি অপপ্রচার ও গুজব বিএনপির - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

মূল পুঁজি অপপ্রচার ও গুজব বিএনপির


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।
শনিবার (২৭ জুলাই) রাজধানীর ধানমণ্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।কাদের বলেন,বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে আমরা জানি। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।

তিনি বলেন,বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছেন দেশের অপশক্তির হাত তাদের সঙ্গে আছে কি না-তা খতিয়ে দেখা উচিত।তিনি আরো বলেন,বিএনপির অবস্থা এখন রাখাল বালকের মতো। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ধানমণ্ডি ২৭ নম্বর হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে ফিরে আসে। এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন সংগঠনটির নেতাকর্মীরা।

Top