মন্ত্রী-মেয়রদের অতিকথন ব্যর্থতা ঢাকতেই - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

মন্ত্রী-মেয়রদের অতিকথন ব্যর্থতা ঢাকতেই


আলোকিত বার্তা:গণপিটুনিতে হত্যাকাণ্ড ও ডেঙ্গু মোকাবেলার ব্যর্থতা আড়াল করতেই মন্ত্রী-মেয়ররা বেশি কথা বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন কি করে প্রশ্ন রেখে তিনি বলেন, এই সকল দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিরা গুরুত্বপূর্ণ চেয়ারে থাকলে সরকারের পতন হতে বিরোধী দলের কোনো আন্দোলনের প্রয়োজন হবে না।তিনি বলেন, ছেলে ধরা গুজব ছড়িয়ে মানুষ হত্যাকাণ্ডের পিছনে আইনমন্ত্রী বিএনপি-জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ তুলে আসলে তার যোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছেন নাকি দায় এড়াতে চেয়েছেন? অন্যদিকে, ডেঙ্গুর জন্য এডিস মশার বিস্তারে স্বাস্থ্যমন্ত্রীর রোহিঙ্গাদের মতোই এডিস মশার প্রজনন ক্ষমতা তত্ব, মেয়র সাহেবের গণপিটুনির গুজবের সঙ্গে ডেঙ্গুতে আক্রান্তকে এক করে দেখা কিসের লক্ষণ?

শনিবার নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাপ’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, ছেলে ধরা গুজবের পিছনে বিএনপি-জামায়াত আর ডেঙ্গু রোগের পিছনে এডিস মশা কাম রোহিঙ্গা।’সরকারের কোনো কিছুতেই দায় নেই’ প্রমাণে মন্ত্রী মেয়ররা ভালো যুক্তি উপস্থাপন করেছেন।সরকার এখন বাধাহীন বলে সকলেই অনুধাবন করেন। মাঠে তার কোনো প্রতিপক্ষ নেই বললেই চলে।কিন্তু তারপরও দেশে গণধর্ষণ, গণপিটুনি, হত্যা, ডেঙ্গু আতঙ্কে মানুষ দিশেহারা।গোলাম মোস্তফা ভুইয়া, রাজনৈতিক প্রতিপক্ষ যখন কোনঠাসা তখন ক্ষমতাসীনরা নিজেরা নিজেরা খেলাধূলো শুরু করেছেন। নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতা আড়াল করতে তারা অনেকটা কবরে থাকা শত্রুদের কাধে দোষ চাপিয়েও দায়মুক্ত হতে চাইছে।তাই তাদের কর্মকাণ্ড অনেকটা ছায়ার সাথে যুদ্ধ ছাড়া আর কিছুই নয়।

ন্যাপ মহাসচিব আরো বলেন, হাসপাতালগুলোতে কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের জায়গা দিতে পারছে না।এমন এক ভয়াবহ অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়রের এ ধরনের বিদ্রুপাত্মক ও দায়িত্ব-জ্ঞানহীন মন্তব্যে তাদের দায়িত্বহীনতাই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।তাদের এ ধরণের আচরণ ক্ষমার অযোগ্য।এ ধরণের অবার্চিন মন্তব্যের জন্য অবিলম্বে জাতির নিকট ক্ষমা চেয়ে নিজেদের পদ থেকে পদত্যাগ করা উচিত।ন্যাপ ঢাকা মহানগর সভাপতি মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা সাদিয়া ইসলাম ঈমন ও যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু।

Top