পরিপত্র জারি শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

পরিপত্র জারি শিক্ষা প্রতিষ্ঠানে গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে


আলোকিত বার্তা:শিক্ষা প্রতিষ্ঠানে গুজব রটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করেছে।মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এই পরিপত্র বৃহস্পতিবার (২৫ জুলাই) জারি করা হয়।পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, বিদ্যমান অবস্থায় গুজব থেকে সাবধান থাকার জন্য অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ সচেতন করবেন।

পরিপত্রে বলা হয়েছে,উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, একটি অসাধু মহল বিভিন্ন বিষয়ে গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে।সম্প্রতি গুজব ছড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষের ওপর আক্রমণ করা হয়েছে এবং কয়েকজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ গুজব প্রতিরোধের জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণসহ গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।শিক্ষার্থীদের আধিক্য এবং বয়সজনিত কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে গুজব রটনা সহজ বিধায় অসাধু মহল অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বসাধারণকে এ কাজে ব্যবহার করছে।পরিপত্রে আরো বলা হয়,এছাড়া এ ধরনের কোনো ঘটনা আর যাতে কোথাও না ঘটতে পারে সে জন্য সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে,গুজব রটনাকারীদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করতে হবে এবং জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে বিশেষ সতর্ক থেকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Top