শুরু ২৯ জুলাই ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ তীরে এসে তরি ডুবলো বাংলাদেশ! অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হারও বাংলাদেশের বিদ্যমান নির্বাচনী আইনে কোনো সংসদ সদস্যকে ঋণখেলাপি বলা যাবে না নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ

শুরু ২৯ জুলাই ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা


আলোকিত বার্তা:৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ২৯ জুলাই থেকে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি।সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।৩৮তম বিসিএসে লিখিত পরীক্ষায় ১৪ হাজার ৫৪৬ জন অংশ নিলেও পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তারাই এখন মৌখিক পরীক্ষা দেবেন।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

Top