বিএনপির সিরাজ এমপি হিসেবে শপথ নিলেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

বিএনপির সিরাজ এমপি হিসেবে শপথ নিলেন


আলোকিত বার্তা:এমপি হিসেবে শপথ নিলেন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথ বাক্য পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। এসময় বিএনপির এমপিদের মধ্যে হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসন ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

গত ২৪ জুন অনুষ্ঠিত ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। এছাড়া জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর পেয়েছিলেন ৪০ হাজার ৩৬২ ভোট। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ধারিত সময়ে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয়া হয়।

Top