পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান


আলোকিত বার্তা:পদ্মা সেতু নিয়ে একটি কুটক্রী মহলের গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা সেতু কর্তৃপক্ষের নজরে এসেছে।

সেতু কর্তৃপক্ষ স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছে, এটা একটি গুজব।এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।উল্লেখ্য,পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি পাইল সম্পন্ন হয়েছে।৪২টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান বসানো হয়েছে, যা এখন দৃশ্যমান।গত ৩০ জুন পর্যন্ত সেতুর বাস্ত কাজের অগ্রগতি ৮১ শতাংশ, নদীশাসন কাজের অগ্রতি ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ।

আরও পড়ুন...
Top