বিস্তারলাভ করতে পারে তাপপ্রবাহ - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

বিস্তারলাভ করতে পারে তাপপ্রবাহ


আলোকিত বার্তা:বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো বিস্তারলাভ করতে পারে।সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ঢাকা, টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা এবং যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,রংপুর,ময়মনসিংহ, চট্টগ্রাম,সিলেট ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Top