ছাত্রদলের বহিষ্কৃতদের বিক্ষোভ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

ছাত্রদলের বহিষ্কৃতদের বিক্ষোভ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে


আলোকিত বার্তা:বহিষ্কারাদেশ প্রত্যাহার, বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটি ও কাউন্সিলের তারিখ বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছে দলটির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাবেক নেতাদের নেতৃত্বে বিক্ষুব্ধরা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন।তারা ‘অবৈধ প্রেস রিলিজ মানি না, মানব না’. ‘সিন্ডিকেটের দালালদের আস্তানা ভেঙে দাও,, গুড়িয়ে দাও’, ‘হৈ হৈ রৈ রৈ, দালালেরা গেল কই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধরা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের পক্ষেও শ্লোগান দেয়।এ সময় ছাত্রদলের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সেখানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেন। তারা কাউকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দিচ্ছেন না।বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন কার্যালয়ে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেয়া হয়নি। এছাড়া ছাত্রদলের পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের এক নেতা কার্যালয়ে ঢুকতে চাইলে তাকে মারধর করা হয়।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে এখন অবস্থান করছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী ও সাধারণ সম্পাদক আবদুল কাদের।সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে রবিবার কাউন্সিলের তারিখ ঘোষণা করে ছাত্রদল কাউন্সিল-২০১৯ এর নির্বাচন পরিচালনা কমিটি। সে অনুযায়ী সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছেআগামী ১৫ জুলাই ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনু্ষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। তবে ভোটকেন্দ্রের স্থান এখনো ঠিক করা হয়নি।দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রদলের ১২ নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে রোববার বহিষ্কার করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

Top