‘মুক্তিযুদ্ধ’ বানান সংশোধন করা হলো - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

‘মুক্তিযুদ্ধ’ বানান সংশোধন করা হলো


আলোকিত বার্তা:আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাটানো ব্যানারে‘মুক্তিযুদ্ধ’বানানটি সংশোধন করা হয়েছে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন,এটা ছাপাখানায় ভুল করেছে। তবে সাটানোর সঙ্গে সঙ্গে সিটি করপোরেশন কর্তৃপক্ষের নজরে আসায় বানানটি সংশোধন করা হয়।

২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে ব্যানার,ফেস্টুন ও পোস্টার সাটানো হয়েছে।
তবে মুক্তিযুদ্ধ লেখা একটি ব্যানারে বানান ‘মুক্তিযোদ্ধ’ লেখা হয়েছিল। আর ওই ব্যানারটি রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারায় সাটানো হয়েছিল। এতো বড় ব্যানারে এত বড় ভুল দেখে পথচারী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে আবার তা সংশোধন করে দেয়া হয়।

Top