আ.লীগই প্রতিষ্ঠা করবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
১নং বিবিচিনি ইউনিয়নে নেতৃত্বের নতুন আশা: জনগণের আস্থার প্রতীক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন

আ.লীগই প্রতিষ্ঠা করবে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল নিপীড়ন রোধ করতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল শোষণ-বঞ্চনা, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে।তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাও আওয়ামী লীগই প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা শ্রদ্ধা জানান তিনিশ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। দেশের প্রাচীন এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধনের সময় পায়রা অবমুক্ত ও বেলুন ওড়ানো হয়।আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভেতরে যান এবং সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন।পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায়। আওয়ামী লীগ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়বে।তিনি বলেন,নানা চড়াই-উৎরাই পেরিয়ে আওয়ামী লীগ এখন দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করছে। দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।শেখ হাসিনা ৩২ নম্বর থেকে চলে যাওয়ার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Top