রাজধানীতে পেট্রোল পাম্পে আগুন - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

রাজধানীতে পেট্রোল পাম্পে আগুন


আলোকিত বার্তা:রাজধানীর কল্যাণপুর এলাকাস্থ রাজিয়া পেট্রোল পাম্পে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার।

তিনি জানান,কল্যাণপুরে বাংলাদেশ স্পেসালাইড হাসপাতালের পাশে রাজিয়া পেট্রোল পাম্পে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঠানো হয়। পরে আরো ২টি ইউনিট পাঠানো হয়।তিনি আরো জানান,তেলের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ ছাড়া চারদিকে কালো ধোঁয়া ছড়াচ্ছে।তবে ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন বলেও জানান তিনি।

Top