বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে প্রতিটি উপজেলায় - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

বিকেএসপি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে প্রতিটি উপজেলায়


আলোকিত বার্তা:দেশের প্রতি উপজেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।রবিবার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, বর্তমানে ঢাকা জেলার সাভারে বিকেএসপির প্রধান কার্যালয়সহ খুলনা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় সদরে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া রংপুর বিভাগের বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি দিনাজপুর জেলা সদরে প্রতিষ্ঠা করা হয়েছে।

রাজশাহী বিভাগে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রো প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া কক্সবাজারের রামুতে বিকেএসপির একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারি দলের নিজাম উদ্দিন জলিল জনের অপর এক প্রশ্নের জবাবে জাহিদ আহসান রাসেল জানান, সরকার যুবউন্নয়ন অধিদফতরের মাধ্যমে বেকারত্ব দূরিকরণ ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

Top