পদোন্নতি ১৩৬ উপসচিবের - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

পদোন্নতি ১৩৬ উপসচিবের


আলোকিত বার্তা:জনপ্রশাসনের ১৩৬ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়েছে।রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরানের সই করা গত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে এটিই বড় পদোন্নতি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরপর অতিরিক্ত সচিব পদেও পদোন্নতি দেয়া হতে পারে। তারপর উপসচিব পদে পদোন্নতি দেয়া হতে পারে। উপসচিব পদে নতুন করে ২৭তম বিসিএসকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই কর্মকর্তাদের মধ্যে কয়েক দিন আগে বদলির আদেশ হওয়া ১২ জন জেলা প্রশাসকও রয়েছেন।

Top