আজ থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি

আজ থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে।


আলোকিত বার্তা:বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আজ থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে।মঙ্গলবার (২৮ মে) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, গত দুই নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে বিএনপি যোজন যোজন দূরে সরে গেছে। অনুরোধ জানাব, সাড়ে ৪ বছর আপনাদের (বিএনপি) দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে সাজাপ্রাপ্ত তাদেরকে নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।তিনি বলেন,অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে, উন্নয়ন অগ্রগতি স্বার্থে রাজনীতি করুন। অবশ্যই আপনারা সমালোচনা করবেন, সংসদে ও রাজপথে। আমারা চাই আপনার সমালোচনা করুন। সমালোচনা আমাদের পথচলাকে মসৃণ করবে। সমালোচনা কাজকে পরিশুদ্ধ করে। দয়া করে সমালোচনার নামে রাজনীতি করবেন না।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন,খালেদা জিয়া ন্যায়-নিষ্ঠা থাকলে কারাগারে যেতে হতো না। এতিমের টাকা আত্মসাৎ না করলে তার বিরুদ্ধে মামলাই হতো না।আওয়ামী লীগের এ নেতা বলেন, আমরা শুধু বস্তুগত উন্নয়ন চাই না। উন্নয়নের পাশাপাশি আমরা চাই একটা উন্নত জাতি গঠন করতে। উন্নত জাতি গঠন করতে হলে মেধার সাথে মূলবোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Top