রেমিট্যান্সে রেকর্ড!ঈদের আগে - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

রেমিট্যান্সে রেকর্ড!ঈদের আগে


আলোকিত বার্তা:ঈদকে সামনে রেখে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে গতি বেড়েছে। এর ফলে চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ ধারাবাহিক থাকলে এ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বাংলাদেশে।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে গড়ে প্রতিদিন পাঁচ কোটি ৬২ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। মাসের হিসাবে যা এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হবে বাংলাদেশে।এদিকে ঈদুল ফিতরের আগে গত বছর মে মাসে প্রবাসীরা ১৫০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ডলার। আর চলতি (২০১৮-১৯) অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩৩০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে এক হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি। এর আগে ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার। এর আগের বছর ২০১৬ সালে ছিল এক হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে এক হাজার ৫৩১ কোটি ডলার। আর ২০১৪ সালে রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার।

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে,গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার।এছাড়া সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

আরও পড়ুন...
Top