মৃত্যুদণ্ড হওয়া উচিত খাদ্যে ভেজালকারীদের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

মৃত্যুদণ্ড হওয়া উচিত খাদ্যে ভেজালকারীদের


আলোকিত বার্তা:খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভেজাল ও মাদকবিরোধী আন্দোলন এ সেমিনারের আয়োজন করে।মোহাম্মদ নাসিম বলেন,ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে খাদ্যে ভেজাল দেয়ার মাধ্যমে অগনিত মানুষকে হত্যা করছে। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এই সকল ঘাতকদের বিরুদ্ধে সামজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, জনবিরোধী আন্দোলন না করে,খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের সহযোগীতা করবো।মোহাম্মদ নাসিম বলেন,খাদ্যের মতো রাজনীতিতেও ভেজাল ঢুকে পড়েছে। এসব ভেজালমুক্ত করতে হবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় তাই এখানেও কিছু ভেজাল প্রবেশ করেছে। আগামীতে সারাদেশের জেলা উপজেলায় যে সম্মেলন হবে, সেই সম্মেলনে আওয়ামী লীগকে ভেজাল মুক্ত করা হবে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু,সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ড. আ ব ম ফারুক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের প্রমুখ।

Top