জনগণের বিশ্বাস-আস্থার মর্যাদা দিতে হবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

জনগণের বিশ্বাস-আস্থার মর্যাদা দিতে হবে


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা। আপনাদের যে বিশ্বাস এবং আস্থা নিয়ে জনগণ নির্বাচিত করেছেন তাদের সে বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব-কর্তব্য রয়েছে এদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার।

দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করবেন। দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের মানুষের উন্নয়নে কাজ করছি। এদেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব-কর্তব্য রয়েছে এদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার। কাজের মাধ্যমে আপনারা সরকারের সুনাম বৃদ্ধি করবেন।শপথগ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪৪ জন কাউন্সিলরকে শপথ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Top