রাষ্ট্রপতি মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

রাষ্ট্রপতি মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন


আলোকিত বার্তা:আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়,মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ওই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করার কথা ছিল। পরে এতে পরিবর্তন আনা হয়েছে। তবে মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধিদলে থাকছেন।যদিও রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন,মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।তিনি আরো জানান,এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের সিনিয়র মন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে।

Top