অপরাজনীতি করবেন না খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

অপরাজনীতি করবেন না খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করতে দলটির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন,দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে অপরাজনীতি করছেন এটা তিনি জানলে দলীয় নেতাদের ওপর রুষ্ঠ হবেন।সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন,ওনারা একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলছেন। খালেদা জিয়া যে পায়ে ব্যথা, তা নিয়েই তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পায়ের এই সমস্যা নিয়ে তিনি বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। এটা তার কোনো নতুন শারীরিক সমস্যা নয়, বরং পুরনো সমস্যা। এটাকে তারা বড় করে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন।খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের চেষ্টার কোনো কমতি নেই উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে একজন ডাক্তার, নার্স ও একজন গৃহপরিচারিকা সার্বক্ষণিক দেয়া হয়েছে। কারাগারে তিনি যে সুযোগ-সুবিধা পেয়েছেন এশিয়া মহাদেশের কেউ এমন সুযোগ পেয়েছে বলে আমার জানা নেই। তারপরও বিএনপি নেতারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে।

সরকারকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়তে ড. কামাল হোসেনের আহবান সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন,ঐক্যফ্রন্টের ঐক্য নেই। দলটি থেকে লোকজন বেরিয়ে যাচ্ছে। যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না,তারা জাতীয় ঐক্য গড়বে কিভাবে।শিগগিরই অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা এবং সম্প্রচার আইন পাস করা হবে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সুযোগ-সুবিধার বাড়াতে সম্প্রচার নীতিমালা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি আইন পাস করা হবে। আগামী বাজেট অধিবেশনে টেলিভিশন ও অনলাইন সম্প্রচার নীতিমালা বিল সংসদে উত্থাপন করা হতে পারে।সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজাহারুল হক, সংবাদপত্র পরিষদের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Top