হেলালুদ্দীন স্থানীয় সরকারে,ইসিতে নতুন সচিব আলমগীর - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

হেলালুদ্দীন স্থানীয় সরকারে,ইসিতে নতুন সচিব আলমগীর


আলোকিত বার্তা:নির্বাচন কমিশনে (ইসি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।এছাড়াও সচিব পদে আরো চার কর্মকর্তার রদবদল করে রবিবার পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) কেএম আলী আজমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

Top