সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত


আলোকিত বার্তা:ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মা‌ঠে অনুষ্ঠিত হ‌বে ব‌লে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সি‌টি করপোরেশ‌নের মেয়র সাঈদ খোকন।রবিবার বি‌কে‌লে নগর ভব‌নে আয়ো‌জিত ৫৫টি সেবা সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত ঈদ জামা‌তের প্রস্তুতি সভায় তি‌নি এ কথা ব‌লেন।‌মেয়র ব‌লেন,কোনো ধর‌নের প্রাকৃতিক দুর্যোগ না হ‌লে ঈদের প্রধান জামাত সকাল সা‌ড়ে ৮টায় অনু‌ষ্ঠিত হ‌বে। প্রাকৃ‌তিক দুর্যোগের কার‌ণে য‌দি স্বাভা‌বিক প‌রি‌বেশের ব্যাঘাত ঘ‌টে তাহ‌লে ওই জামাত জাতীয় মস‌জিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনু‌ষ্ঠিত হ‌বে।

তি‌নি ব‌লেন,ঈদের জামা‌তে আগত মুস‌ল্লি‌দের সেবাদা‌নে সি‌টি করপোরেশ‌নের সেবাদানকারী সংস্থাসমূহ নি‌য়ো‌জিত থাক‌বে। দ্রুত সম‌য়ে সব ধর‌নের প্রস্তু‌তি শেষ কর‌তে তি‌নি সংস্থাগুলোকে নি‌র্দেশ দেন।সি‌টি করপোরেশ‌ন সূত্র জানায়, জাতীয় ঈদগা‌হে পাঁচ ‌থে‌কে ছয় হাজার ম‌হিলা মু‌স‌ল্লিসহ প্রায় ৮৫ হাজার মুস‌ল্লির নামা‌জের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌বে। আবহাওয়া অনুকূ‌লে থাক‌লে ময়দা‌নের বা‌ইরের রাস্তায়ও মুস‌ল্লি‌দের নামা‌জের ব্যবস্থা করা হ‌বে।এসময় সভায় উপ‌স্থিত ছি‌লেন- ঢাকা মহানগর পু‌লিশ, গণপূর্ত অধিদফতর, ঢাকা ওয়াসা, র‌্যাবসহ সেবাদানকারী সংস্থাসমূ‌হের প্রতি‌নি‌ধিরা।

Top