ব্যাংক খোলা থাকবে ১ ও ২ জুন ছুটির দিনেও - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

ব্যাংক খোলা থাকবে ১ ও ২ জুন ছুটির দিনেও


আলোকিত বার্তা:তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ১ ও ২ জুন (শনি ও রোববার) খোলা থাকবে।রোববার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়,রফতানি বাণিজ্য সচল রাখতে ১ জুন শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ও ২ জুন রোববার (পবিত্র শবে কদরের ছুটি) ঢাকা মহানগরী,আশুলিয়া, টঙ্গী,গাজীপুর, সাভার,ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণে খোলা রাখতে হবে।নির্দেশনায় আরও বলা হয়,আগামী ১ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল ৯.৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত) এবং ২ জুন রোববার (সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, লেনদেন: সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুন...
Top