কারিগরি শিক্ষায় জোর দিতে হবে মেয়েদের কর্মসংস্থানের জন্য - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কারিগরি শিক্ষায় জোর দিতে হবে মেয়েদের কর্মসংস্থানের জন্য


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে। এসময় নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দেন তিনি।রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এ জন্য বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন,নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে কাজ করছে।নারীর উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী বলেন,বীরাঙ্গনাদের সামাজিক মর্যাদা দিয়ে তাদের পুনর্বাসন করেন জাতির পিতা। নারীশিক্ষা এবং তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কাজ করছেন তিনি।

তিনি আরো বলেন,মেয়েদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে বলেও উদ্বেগ জানান শেখ হাসিনা।সভায় তৃণমূলপর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী আরো বলেন,জয়িতাটা আমাদের করার উদ্দেশ্য ওই কারণে যে, আমাদের একেবারে তৃণমূলের মেয়েদের তারা যদি তাদের কিছু কাজ করতে পারে এবং তারা যেন এটা দিয়ে কিছু ব্যবসা-বাণিজ্য করতে পারে। ফলে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।

Top